সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করবে না ভারত’

‘ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করবে না ভারত’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : তেহরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভারত বন্ধ করবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। বুধবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন জয়শঙ্কর।

আমেরিকা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে কিনা- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জয়শঙ্কর বলেন, ইরান-ভারত ঘনিষ্ঠ সম্পর্ক তৃতীয় কোনো দেশের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। নয়াদিল্লি তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করবে না।

জয়শঙ্কর এমন সময় এসব কথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করার জন্য তেহরানের ওপর সর্বাত্মক চাপ সৃষ্টি করেছে। ট্রাম্প ২০১৮ সালের ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে শুরু করেন।

মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের দেশগুলোকে এই বলে সতর্ক করে দিয়েছেন যে, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করে তাহলে সেদেশকেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD