রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পটুয়াখালীতে ২৬৮৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩

পটুয়াখালীতে ২৬৮৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শ’ ৮০ পিচ ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ ৩ যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার ভোররাতে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যান সহ এসব মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)।
বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সী ওই কাভার্ট ভ্যানের চালক। প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের সংখ্যা ৮ হাজার ৮শ’ ৭০ লিটার। জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা।
পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে।
ধারনা করা হচ্ছে, চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবেচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।
মোয়াজ্জেম হোসেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD