শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গলাচিপায় চাঁদা না দেয়ায় দোকান ও গুদাম ঘর পুড়িয়ে দিলো প্রতিপক্ষরা

গলাচিপায় চাঁদা না দেয়ায় দোকান ও গুদাম ঘর পুড়িয়ে দিলো প্রতিপক্ষরা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী সংবাদদাতাঃ

পটুয়াখালীর গলাচিপায় চাঁদা না দেওয়ায় একটি দোকান ঘর ও গুদাম ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিল প্রতিপক্ষরা।

এছাড়াও আরও এলাকা ছাড়া ও হত্যার হুমকিও দিচ্ছে তারা।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিন পূর্ব গোলখালী মুচির সুলিজের কাছে। গত ১৮ জুন মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকান ও গুদাম ঘরটি।

পুড়ে যাওয়া দোকান ঘরের মালিক আলাউদ্দিন প্যাদার ছেলে মো. সুমন প্যাদা। আর গুদাম ঘরটি হচ্ছে সততা ব্রিক ফিল্ডের।

এ বিষয়ে পুড়ে যাওয়া দোকান ঘরের মালিক মো. সুমন প্যাদা বলেন, আমাদের গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে শাহারুল ফকির, আ. রশিদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদার, মৃত. খালেক সরদারের ছেলে সবুজ সরদার এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে।

তারা প্রায় সময়ই আমাদের এলাকার মানুষের কাছে এবং আমার কাছেও চাঁদা দাবী করত। আমি চাঁদার টাকা দিতে না পারায় পূর্ব পরিকল্পিতভাবে আমার দোকান ঘরটি পুড়িয়ে দিয়েছে।

এখন প্রান নাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মেসার্স সততা ব্রিক ফিল্ডের মালিক মো. নাসির মিয়া, মো. আনোয়ার, মো. জসিম উদ্দিন বলেন, শাহারুল ফকির, খোকন হাওলাদার, সবুজ সরদার সন্ত্রাসী লোকজন নিয়া প্রায় সময়ই আমাদের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করত। চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দিবে না এবং আমাদের ব্রিক ফিল্ড ও গুদাম ঘর গুড়িয়ে দিবে বলে হুমকি দিত। তারা প্রায় সময় মাদকাশক্ত থাকত। আমরা ভয়ে কিছু বলতাম না।

কিন্তু তাদেরকে ২ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় আমাদের গুদাম ঘরটি তারা পুড়িয়ে দিয়েছে এবং ব্রিক ফিল্ড গুড়িয়ে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিয়ে আসছে। আমরা এর বিচার চাই। আমার তাদের বিরুদ্ধে আদালতে মামলা করব।

এ বিষয়ে এলাকাবাসী জানান, তারা এলাকায় মাদকের রাজত্ব কায়েম করেছে। এলাকায় চাঁদাবাজী করে এবং মানুষদের অপমান ও লাঞ্চিত করা তাদের নিত্য দিনের অভ্যাস। আমরা তাদের হাত থেকে রেহাই চাই। আজ তারা দোকানে ও গুদামে আগুন দিয়েছে।

অন্য দিন আমাদের বাড়ি ঘরেও আগুন দিতে পারে। আমার আইনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে সবুজ সরদার, শাহারুল ফকির এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই।

তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে প্রতিপক্ষ খোকন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, কে বা কারা দোকানে আগুন দিয়েছে তা আমি জানি না। চাঁদার কথা জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, এ বিষয়ে আমরা কোন লিখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD