বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
যেভাবে ভারতকে আটকাতে চায় বাংলাদেশ

যেভাবে ভারতকে আটকাতে চায় বাংলাদেশ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স :

ভারতের ব্যাটিংয়ের স্তম্ভ তিনজন। রোহিত শর্মা, শেখর ধাওয়ান ও বিরাট কোহলি। শেষ ক’বছরে ভারতের পঞ্চাশ শতাংশ রান এই তিনজনের ব্যাট থেকেই আসে। এর মধ্যে ইনজুরিতে শেখর ধাওয়ানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। টাইগার বোলারদের তাই রোহতি শর্মা এবং বিরাট কোহলিদের দ্রুত আটকাতে হবে। কাজটা নতুন বল হাতে নেওয়া বোলারদের করতে হবে। বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ কোর্টলি ওয়ালস এমনই মনে করছেন।

সেমিফাইনালে এক দলের জাগয়া নিশ্চিত হয়েছে। দুই দল সেমিতে এক পা দিয়ে রেখেছে। বাকি একটা জায়গার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ড লড়ছে। পাকিস্তান নয় এবং ইংল্যান্ড দশ পয়েন্ট নিয়ে বেশ এগিয়েও আছে। বাংলাদেশ তাই ভারতের বিপক্ষে হারলেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে। ভারতের বিপক্ষেই মরণ কামড় দিতে হবে মুস্তাফিজ-সাকিবদের।

আর ধাক্কা দেওয়ার শুরুটা নতুন বলেই করতে হবে। কারণ রোহিত শর্মা-বিরাট কোহলি সেট হয়ে গেলে এজবাস্টনের ছোট মাঠে তাদের আটকানো কঠিন হবে। কোর্টলি ওয়ালস তাই বলেন, ‘নতুন বলে ভারতকে চেপে ধরাই হবে বাংলাদেশের সাফল্য পাওয়ার চাবিকাটি। আমাদের আগে বুঝতে হবে বার্মিংহামের উইকেট কেমন আচরণ করবে। যদি স্পিনাররা টার্ন পায় তবে শুরুতে দ্রুত স্পিনার দিয়ে উইকেট তুলে নেওয়ার লক্ষ্য থাকবে আমাদের।’

পেস বোলারদের নিয়ে বলেন, ‘যদি উইকেটে শুরুতে সুইং কিংবা মুভমেন্ট থাকে তাহলে আমরা চাইব, পেসাররা যেন শুরুতে তা কাজে লাগাতে পারে। ম্যাচের দিন কন্ডিশন যেমন হবে আমরা সেভাবে আমাদের দল সাজাবো।’ কোচের এমন কথা শুনলেই মনে প্রশ্ন আসে, নতুন বলের সুবিধা নেওয়ার মতো পেসার বাংলাদেশ দলে আছে তো। কোচ তার উত্তর দিয়ে বলেন, ‘দলের চার বোলারই নতুন বলে বোলিং করতে পারে। আমরা তাদেরকে সেভাবেই প্রস্তুত রেখেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD