রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষন মামলার আসামি আটক

পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষন মামলার আসামি আটক

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

পটুয়াখালীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষনের অভিযোগে শফিক হাওলাদার (২২) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৮।

আটককৃত শফিক সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের সিকেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা জসিম হাওলাদার এর ছেলে।

মঙ্গলবার ২’রা এপ্রিল তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী র‌্যাব-৮,সিপিসি-১ কোম্পানি কমান্ডার এর একটি বিশেষ অভিযানীক দল বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে জসিমকে আটক করে।

র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা জানান- গত ২৯ মার্চ সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হলে বিষয়টি র‌্যাব-৮ এর নজরে আসে।

পরে র‌্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে আটক করে।

র‌্যাব সুত্রে – গত ২৯ মার্চ ১৩ বছরের এক শিশু পাশের বাড়িতে পিয়াজ আনতে গেলে অভিযুক্ত আসামী শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে।

পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা জড়ো হলে কৌশলে অভিযুক্ত আসাামী পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা পটুয়াখালী সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD