শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পটুয়াখালীর হিমি ক্লিনিকের সামনে ঝোপ থেকে এক নবজাতক শিশু উদ্ধার,হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর হিমি ক্লিনিকের সামনে ঝোপ থেকে এক নবজাতক শিশু উদ্ধার,হাসপাতালে ভর্তি

Sharing is caring!

 মু,হেলাল আহম্মেদ (রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সড়কের সামনে বেসরকারি হিমি ক্লিনিকের পার্শে রাস্তার অপর পাশের ঝোপের ভিতর থেকে একটি নবজাতক শিশু উদ্ধার করেছে ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ও স্থানীয়রা।

 রোববার (২৫ফেব্রুয়ারী) দুপুর ২টার পর ইয়ামিন নামের স্থানীয় এক যুবক শিশুটিকে প্রথমে দেখতে পায়।

পরে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে শিশুটি হাসপাতালের স্ক্যানু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী নারগিস আক্তার জানান ,‌ আমি হঠাৎ করে রাস্তার পাশে একটি নবজাতক শিশু পাওয়া গেছে শুনে দৌড়ে কাছে আসি।

এসে দেখি রক্তমাখা একটি শিশুকে ঝোপের মধ্য থেকে স্থানীয়রা বের করছে।

আমি কয়েকটি কাপড় নিয়ে সেখানে দৌড়ে গিয়ে বাচ্চাটিকে জড়িয়ে কোলে নেই।

স্থানীয় যুবক মোঃ ইয়ামিন বলেন, আমি আমার ঘরের ময়লা ফেলতে রাস্তার পাশে যাই।

এ সময় একটি বাচ্চার কান্না শুনতে পেয়ে ও ঝোপের মধ্যে বাচ্চাটিকে নড়তে দেখে আশেপাশের সবাইকে ডাক চিৎকার দেই।

এই সময় আমাদের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো,আলাউদ্দিন আলাল ও শাহীন চাচা এই দুইজন এসে আমাকে বাচ্চাটিকে বের করতে সাহায্য করে।

পরে বাচ্চাটিকে কোলে নিয়ে আমদের কাউন্সিলর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

পটুয়াখালী পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহীন ফরাজি জানান, তার এলাকার ইয়ামিন নামের একটি ছেলে রাস্তার পাশের ঝোপের মধ্যে একটি শিশু পরে আছে এমন কথা বললে সে বাচ্চাটির কাছে যায়।

এমন সময় স্থানীয় কাউন্সিলর আলাউদ্দীন আলাল সেই স্থানে চলে আসে।

তখন সবাই মিলে শিশুটিকে উদ্ধার করেন

এসময় স্থানীয়দের সহায়তায় শিশুটিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়ার সময় পুলিশ চলে আসে।শিশুটিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

বর্তমানে শিশুটি ভালো আছে বলে জানা যায়। এ ব্যপারে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানু বিভাগের সিনিয়র স্টাফ নার্স শামিমা নাসরিন জানান, “একটি ছেলেসহ স্থানীয়রা নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অক্সিজেন লেভেল চেক থেকে শুরু করে তার স্বাস্থ্য পরিক্ষা সম্পন্ন করা হয়েছে।

শিশুটি বর্তমানে সুস্থ আছে ভাল আছে। এ বিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, “নবজাতক শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে চিকিৎসা চলছে এবং বাচ্চাটি সুস্থ রয়েছে। এছাড়া পরবর্তীতে সমাজসেবা অফিস এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD