শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৭ দফা দাবী আদায়ের লক্ষে বরিশালে ক্ষুদ্র মৎস্যজীবী জেলেদের বিক্ষোভ সমাবেশ

৭ দফা দাবী আদায়ের লক্ষে বরিশালে ক্ষুদ্র মৎস্যজীবী জেলেদের বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মৎস্য আহরণের নিষেধাজ্ঞার সময় জেলেদেরকে ৪০ কেজি চালের স্থলে ৬০ কেজি ও নগদ ৫ হাজার টাকা প্রদান সহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলে সমিতির নেতৃবৃন্দরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইসরাইল পন্ডিত’র সভাতিত্বে এসময় বক্তারা বলেন, ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় সরকার থেকে জেলেদের ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান, ইউপি সদস্যরা দিচ্ছে ৩০-৩৫ কেজি করে চাল বলে অভিযোগ করা হয়।

এছাড়া জেলেদের কার্ড বিতরণে অনিয়ম, এমনকি স্বজনপ্রীতিও হচ্ছে। যারা প্রকৃত জেলে তারা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এসময় জেলে নেতৃবৃন্দরা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন।

দাবি গুলো হলো- জেলে তালিকা হালনাগাদকরণ, চাল ও পূর্ণবাসনের জন্য নৌকা, জাল, গরু, ছাগল বিতরণে জেলে প্রতিনিধিদের মতামত গ্রহন, ৪০ কেজি চালের পরিবর্তে ৬০ কেজি চাল, নগদ ৫ হাজার টাকা প্রদান, নিখোঁজ ও নিহত জেলেদের ১০ লক্ষ টাকা ও আহত জেলেদের চিকিৎসাসহ ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

আয়োজিত মানববন্ধনে এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও বাংলাদেশ মৎস্য শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা সমন্বয়কারী অ্যাড. এ কে আজাদ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. বাবুল মীর, ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি আলম খানসহ বরিশালের বিভিন্ন উপজেলাসহ পিরোজপুর, ঝালকাঠী জেলার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতৃবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD