শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিভাগীয় বন কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বিভাগীয় বন কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা ড. এম এ আউয়ালের দুর্নীতির প্রতিবাদে ভূক্তভোগী করাতকল মালিকদের পক্ষ থেকে সোমবার সকালে বগুড়া রোড সামাজিক বন বিভাগ বরিশাল বিভাগীয় কার্যালয়ের সামনে পল্লী উন্নয়ন প্রচেষ্টা বরিশাল জেলার গৌরনদী থানার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

উপকারভোগী সংগঠনের সাধারণ সম্পাদক ও স্ব মিল ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপকারভোগী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল , উপকারভোগী সংগঠনের সদস্য ও স্ব মিল মালিক খলিলুর রহমান , উপকারভোগী সংগঠনের সদস্য হাবিবুর রহমান সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ অন্যান্য সদস্যবৃন্দ ।

নিয়ম অনুযায়ী প্রজেক্ট পল্লী উন্নয়ন প্রচেষ্টা সংগঠনের সদস্যরা সামাজিক বন বিভাগের সাথে চুক্তির মাধ্যমে বৃক্ষরোপণ করেন । চুক্তিতে উল্লেখ ছিল সমস্ত বিক্রয়কৃত টাকার শতকরা দশ ভাগ পাবে বন বিভাগ , শতকরা বিশ ভাগ পাবে ইউনিয়ন পরিষদ , শতকরা সত্তর ভাগ পাবে পল্লী উন্নয়ন প্রচেষ্টা ।

কিন্ত রোপনকৃত বৃক্ষ বিগত ২০১৮ সালে বিক্রি করে সমুদয় টাকা তার একাউন্টে জমা করার অভিযোগ করেন মানববন্ধনে উপস্থিত ভূক্তভোগী করাতকল মালিকপক্ষ ।

তারা আরো অভিযোগ করেন , সামাজিক বন কর্মকর্তা গাছ বিক্রির ১১ লক্ষ টাকার অর্ধেক টাকা দাবি করেন এবং কোন স্ব মিলের অনুমোদন নিতে ৪ হাজার টাকা ঘুষ ও দাবী করেন ।

এ সময় তারা অভিযুক্ত বন কর্মকর্তার উপযুক্ত শাস্তি এবং অপসারণের জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের বিষয়ে গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণভাবে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD