শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে

জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল সদর উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। শনিবার ২০ জানুয়ারি সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রথম বারের মতো বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক। এ সময় প্রধান অতিথি জাহিদ ফারুক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি সাহা, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে গরুর বকনা বাছুর বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD