শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ব‌রিশালে নগরীর সাগরদী খালের দুই পাড়ে সোয়া ৪ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হবে সাইকেলিং ওয়ে

ব‌রিশালে নগরীর সাগরদী খালের দুই পাড়ে সোয়া ৪ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হবে সাইকেলিং ওয়ে

Sharing is caring!

ব‌রিশাল নগরের সাগরদী খা‌লের দুই পাড়ে সোয়া চার কো‌টি টাকা ব‌্যয়ে ওয়াকওয়ে ও
সাই‌কেল ওয়ে নির্মাণ কাজ শুরু করেছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন। আজ বুধবার (১০
জানুয়ারি)দুপু‌রে মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এই কা‌জের
উদ্বোধন ক‌রেন।
এসময় বরিশাল সিটি করপোরেশনের বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
মাসুমা আক্তার, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন রয়েল, ২০ নম্বর
ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক
বাহার, ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ, ৩,নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর
কোহিনুর বেগম, ৪,নম্বর সংরক্ষিত আসনের আয়শা তৌহিদ লুনা, ৫,নম্বর সংরক্ষিত
আসনের ইসরাত জাহান লাভলী, ৮,নম্বর সংরক্ষিত আসনের রেশমী বেগমসহ প্রকৌশলী ও
কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
জানা গে‌ছে, ১২৪০ মিটার ওয়াক ও সাই‌কে‌লিং ও‌য়ে, এর পা‌শেই ৮৬‌টি বসার কন‌ক্রিট
বেঞ্চ, ১৫০‌টি স্টিল ডাস্ট‌বিন, ৬৮‌টি ফ্লাড লাইট, এপ্রোচ র‌্যাম্প ৪‌টি এবং প‌রিবেশ,
স্বাস্থ‌্য ও সামা‌জিক নিরাপত্তা বাবদ প্রকল্প‌টি‌তে খরচ হ‌বে ৪ কো‌টি ২৪ লক্ষ ৭৯ হাজার ৮৪০
টাকা। ওয়াক ও‌য়ের প্রস্থ হ‌বে ৫ দশ‌মিক ৫ মিটার ও সাই‌কে‌লিং ও‌য়ের প্রস্থ হ‌বে ৪ দশ‌মিক ৫
মিটার।
মেয়র খোকন জানান, ব‌রিশা‌ল নগরীর খালগু‌লো খনন ও উদ্ধা‌রের কাজ চল‌ছে। সাগরদী খাল ঘি‌রে
সাধারণ মানু‌ষের বিনোধনের ব‌্যবস্থা করা হ‌চ্ছে। কাজ শেষ হ‌লে সাধারণ মানুষ এখা‌নে
হাট‌তে পার‌বে, সাই‌কে‌লিং কর‌তে পার‌বে, ঘুর‌তে আস‌তে পার‌বে।
এসময় তিনি জনগনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
সারাদেশের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ
করছি। বরিশাল সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন জনগণ। এখন আমরা যে
উন্নয়নের প্রতিশ্রæতি দিয়েছি সে লক্ষ্যে কাজ করে যাব। আমি অগ্রিম কোন
কিছু বলতে চাইনা, তবে বরিশালের উন্নয়ন হবে এটা নিশ্চিত। আমাদের মন্ত্রাণলয়সহ
বিদেশিরাও বরিশালের উন্নয়নের স্বার্থে সহায়তা করছে এবং করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD