রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিজয় দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক বরিশালের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা প্রদান

বিজয় দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক বরিশালের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা প্রদান

Sharing is caring!

অনলাইন ডেক্স: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ কে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবসের প্রাক্কালে দশজন জন বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক প্রদান করা হয়। এবার যে ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৫ জন বরিশাল মহানগরীর এবং ৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ আঃ জলিল বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালিক শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক হাওলাদার।

সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা এ, কে, এম আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) এম এ মলেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হোসেন গাজী ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব ইসলাম। এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল বৃন্দ, বীর মুক্তিযোদ্ধারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD