শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
শিশুকে ধর্ষণের চেষ্টা, ২ যুবক গ্রেফতার

শিশুকে ধর্ষণের চেষ্টা, ২ যুবক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং জামে মসজিদ মার্কেট এলাকা থেকে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় শিশুটি মা থানায় মামলা করেছেন।

মামলায় মো. মোবারক (৩০) ও মো. মিরাজ (৩৬) গ্রেফতার দেখানো হয়েছে। দুই আসামির মধ্যে মোবারক চা দোকানদার ও মিরাজ শিশুটির প্রতিবেশী।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই যুবক আলাদাভাবে গত ২০ অক্টোবর মোবারক এবং ২৫ অক্টোবর মিরাজ শিশুটিকে একটি ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। দুইজনই শিশুটির বাবার পরিচিত। বিভিন্ন সময়ে শিশুটির সঙ্গে তারা কথা বলতেন এবং কিছু কিনে খাওয়ার জন্য টাকা দিতেন। ধর্ষণের বিষয়টি কাউকে না বলার হুমকি দিয়ে তার হাতে টাকা ধরিয়ে দেন তারা। গত ২৫ অক্টোবর শিশুটির হাতে টাকা ও মন খারাপ দেখে তার মা কী হয়েছে জানতে চাইলেও শিশুটি ঘটনা গোপন রাখে। পরদিন শিশুটির চাচাত ভাই বাসায় গিয়ে শিশুটিকে দাড়িওয়ালা এক লোকের সঙ্গে একটি ভবন থেকে নেমে আসতে দেখেছে বলে জানায়। শিশুটিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধর্ষণ চেষ্টা করেছেন বলে স্বীকার করে। সে কান্নাকাটি করলে তাকে বিষয়টি কাউকে না বলতে হুমকি দেয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা জানান, বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা তাদের খোঁজ নেওয়া শুরু করলেও তাদের পাননি। পরে বুধবার রাতে সল্ট গোলা মসজিদ মার্কেট এলাকায় দুজনকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করেন। এ সময় তারা ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করায় তাদের ধরে মারধর করেন স্থানীয়রা।

তিনি আরও জানান, খবর পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। দুই যুবকের বিরুদ্ধে শিশুর মা থানায় মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD