বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ চ্যাম্পিয়ন গৌরনদী উপজেলা ও বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন বরিশাল সদর উপজেলা

বরিশালে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ চ্যাম্পিয়ন গৌরনদী উপজেলা ও বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন বরিশাল সদর উপজেলা

Sharing is caring!

ক্রাাইমসিন ডেক্স:
আজ ৩০ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফসহ বিভিন্ন অতিথিবৃন্দ। শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল সদর উপজেলা বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার খেলায় বরিশাল সদর ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়। বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল সদর উপজেলা বনাম গৌরনদী উপজেলার মধ্যকার খেলায় গৌরনদী টাইবেকারে চ্যাম্পিয়ন হয়। পরিশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD