শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সরকারের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ

সরকারের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী, সংগঠনটির সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন বিএম কলেজের সংগঠক মিনহাজুল ইসলাম সহ আরো অনেকে।

এতে বক্তারা সাইবার নিরাপত্তা আইন বাতিল, শিক্ষা উপকরনসহ নিত্য পণ্যের দাম কমানো, শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত, গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন এর দাবিতে সহ ৫ দফা দাবি তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD