শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল চরবাড়িয়ায় বেড়িবাঁধের মাটি কর্তন

বরিশাল চরবাড়িয়ায় বেড়িবাঁধের মাটি কর্তন

Sharing is caring!

মেশিন দিয়ে বেড়িবাঁধ এর পাশ ঘেঁষে মাটি কেটে প্রায় পুকুরের মত গর্ত করার ঘটনায় উতপ্ত হয়ে উঠেছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন। বিএমপি’র কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নের চরউলালঘুনী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতিক সম্পত্তি দাবী করে বেড়িবাঁধ এর পাশ ঠেকিয়ে গর্ত করে জমি কেটে ফেলেছেন ওই গ্রামের খবির হাওলাদার ও তার ভাই লিটু হাওলাদারসহ মাসুদ শেখ নামের এক ব্যক্তি। এমন তথ্য শুনে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক । সরেজমিনে এমন দৃশ্য দেখে পাউবো’র কর্মকর্তা থানা পুলিশকে খবর দেয়। কাউনিয়া থানার ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই হুমায়ুন কবিরসহ পুলিশের একটি টিম।

পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুক বলেন, থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। বেড়িবাঁধ এর পাশে কোন ক্রমেই মাটি কাটা যাবে না। অথচ তারা বড় গর্ত করে ফেলেছে। শর্তানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। শর্তটি হল, আগামীকাল অর্থাৎ ৬ অক্টোবর শুক্রবার দিনের মধ্যে গর্তটি ভর্তি করে পূর্বের ন্যায় স্থানটি সমতল করে ফেলবে। নয়তো আইনানুযায়ী ব্যবস্থা নিবো।

কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। পরবর্তীতে ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।

অভিযুক্ত খবির হাওলাদার বলেন, পারিবারিক আলোচনায় ব্যস্ত আছি। পরে কল করে কথা বলবো।

জানা গেছে, ওই গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র খবির হাওলাদার ও লিটু হাওলাদার। পৈতিক সম্পত্তি দাবী করলেও আইনানুযায়ী বেড়িবাঁধ সংলগ্ন স্থানে কোন গর্ত করা যাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD