শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে সাংসদ মুকুলের শুভেচ্ছা বিনিময়

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে সাংসদ মুকুলের শুভেচ্ছা বিনিময়

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি:  ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এর সাথে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন পৌরসভা উপজেলা সড়কে এমপি মুকুল এর বাস ভবনে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিতি হয়ে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের হাতে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন। “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা সবার আগে” এই স্লোগান কে সামনে রেখে একঝাক তরুণ সংবাদককর্মীর নিয়ে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন করা হয়।

সাংবাদিক বান্ধব সংসদ সদস্য আলী আজম মুকুল এ সময় সংগঠনের সকলকে মিষ্টিমুখ করান। তিনি ধৈর্য সহকারে সকল নেতৃবৃন্দের কথা শোনেন। এ সময় আলী আজম মুকুল বলেন, “সাংবাদিকগন হলেন সমাজ ও রাষ্ট্রের দর্পণ। আপনাদের লেখালেখির মাধ্যমে আমরা নানা বিষয় জানতে পারি। কোথাও কোন ভুল হলে কিংবা কোন অনিয়মের ঘটনা ঘটলে সংবাদপত্রের মাধ্যমে আপনারা তুলে ধরলে তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনারা হাতখুলে লিখবেন।

সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। অতীতের ন্যায় সব সময় আমি সাংবাদিকদের পাশে থাকবো। ২০১৭ সালে সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ প্রতিটি সংবাদ সবার আগে তুলে ধরা,ঘটনার পিছনের ঘটনা, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা, কিংবা চারপাশে ঘটে যাওয়া নানা অনিয়ম তুলে ধরার চেষ্টা করছে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি তুহিন খন্দকার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ, সহ সভাপতি শহিদুল ইসলাম সোহেল, সহ-সভাপতি বিজয় বাইন, সহ-সভাপতি জাকির হোসেন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য এইচ এম এরশাদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD