শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে সমাবেশ

নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে সমাবেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জি-২০ সম্মেলনকে সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা গ্যাস বা হাইড্রোজেনে নয়, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের জোর দাবি করেন।

বেসরকারি উন্নয়ন সংগঠন প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), গ্রোথ ওয়াচ ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম নিয়ামক হলো বিদ্যুৎ ও জ্বালানিখাত।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ২০৪১ সালের মধ্যে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। যেখানে ২০১৩ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল ১৩৯ কোটি ডলার। সেটা ২০২২ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ কোটি ডলারে।

আমরা সবাই জানি, আমাদের দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৮২ শতাংশই গ্যাস, কয়লা ও ডিজেল ভিত্তিক। এর অধিকাংশই আমদানি নির্ভর। এই গ্যাস যাদের কাছ থেকে আমদানি করতে হয় তার অধিকাংশই এইজি-২০ ভুক্ত দেশ। তাই তাদের কাছে দাবি তোমরা গ্যাস, কয়লা, তেলভিত্তিক জ্বালানীতে বিনিয়োগ না করে, আমাদের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে নিয়োগ করো।

ক্যাব -এর সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রান্তজনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদা, আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, এনভিএস’র নির্বাহী পরিচালক শওকত আলী বাদল ও ইব্রাহিম হামিদ মাসুম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD