বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ঈদ উদযাপনে মুখর ফয়’স লেক-সমুদ্র সৈকত

ঈদ উদযাপনে মুখর ফয়’স লেক-সমুদ্র সৈকত

Sharing is caring!

নগরের ফয়’স লেক সি-ওয়ার্ল্ডের পাড়ে বসে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন আনাস করিম। হাতে থাকা মুঠোফোনটি বন্ধুকে জমা দিয়ে হঠাৎ পানিতে নেমে পড়লেন তিনি। ডুব দিয়ে উঠতেই তার চোখে মুখে স্বস্তির ছাপ।

কথা প্রসঙ্গে জানালেন, পরিবারের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম এলেও কাজ করি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কাজের চাপে মা-বাবাকে খুব বেশি সময় দিতে পারি না। তাই ঈদের ছুটির পুরোটাই পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছি। এ কারণেই চট্টগ্রামের বাইরে কোথাও ঘুরতে যাইনি। বন্ধুদের আব্দারে সি-ওয়ার্ল্ডে এসেছি।

আনাস করিমের মতো অনেকের দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় সুযোগ না থাকায় ঈদ আনন্দ উদযাপনে তারা এসেছেন ফয়’স লেক সি-ওয়ার্ল্ডে।

পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ভিড়। ছবি: উজ্জ্বল ধর

সি-ওয়ার্ল্ডের রঙিন জলে সময় কাটানোর পাশাপাশি নৌকা ভ্রমণ, সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেইন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো মজাদার সব রাইডে চড়ে আনন্দে মেতে উঠেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ।

ফয়’স লেক এমিউজমেন্ট পার্কের উপ-ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ জানান, বৃহস্পতিবার প্রায় ৫ হাজার দর্শনার্থী ফয়’স লেক ও সি ওয়ার্ল্ডে ঘুরতে আসেন। বুধবার এ সংখ্যা ছিলো ২ হাজারের মতো।

তিনি বলেন, ঈদে সব রাইডের টিকিটসহ মাত্র ৪০০ টাকায় ঘুরে আসা যাবে চট্টগ্রামের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফয়’স লেকে। ফয়’স লেক হয়ে নৌকা ভ্রমণসহ সি ওয়ার্ল্ডে ঘুরতে চাইলে গুনতে হবে ৬০০ টাকা। এছাড়াও বিশ্ব কলোনি দিয়ে সি ওয়ার্ল্ডের টিকিট মিলবে মাত্র ৪৫০ টাকায়।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ছাড়াও নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, শিশু পার্ক, ভাটিয়ারি, পারকি সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিকেল থেকে উপচে পড়া ভিড় দেখা গেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় মানুষের ভিড়। ছবি: উজ্জ্বল ধর

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বৃহস্পতিবার লক্ষাধিক মানুষ পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসেন। অনেকে ঘুড়ি উড়ানো, সাগরে গোসলসহ সেলফি আর আড্ডায় মেতে উঠেন।

তিনি বলেন, দর্শনার্থীদের নিরাপত্তায় পতেঙ্গা এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে পুলিশ। এছাড়াও ইভটিজিংসহ নানা অপরাধ ঠেকাতে টহল পুলিশের কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ জানান, বৃহস্পতিবার প্রায় ১৭ হাজার দর্শনার্থী চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরতে আসেন। অ্যাভিয়ারি পার্ক, বাঘ-সিংহ, জেব্রা, উট পাখি, ইমু পাখিসহ নানা প্রজাতির পশু-পাখি দেখে আনন্দে সময় কাটান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD