শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পানিতে ডুবে দুই মাসের শিশুসহ মায়ের মৃত্যু

পানিতে ডুবে দুই মাসের শিশুসহ মায়ের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই মাসের শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মোসা. রিপা আক্তার (২৭) এবং তার দুই মাসের শিশু কন্যা ফাতেমা।

মৃতদের স্বজনরা জানান, রিপা তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ছোট মেয়ে ফাতেমার জন্ম হওয়ার পর তিনি লালমোহনের চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাবার বাড়িতে বড় সন্তানসহ এসে থাকতে শুরু করেন। রিপা আক্তার ওই এলাকার মো. নসু গাইনের মেয়ে।

বেশ কয়েকদিন ধরে শিশু ফাতেমা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অসুস্থ ছিলেন রিপা আক্তারও। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে শিশু ফাতেমাকে নিয়ে বসতঘর সংলগ্ন পুকুরে মুখ ধুতে যান রিপা। এ সময় পা পিছলে মেয়েসহ পুকুরে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পর তার ছোট ভাই হৃদয় পুকুরে মুখ ধুতে গিয়ে রিপা ও তার দুই মাস বয়সী শিশু ফাতেমাকে ভাসতে দেখেন। তাদের এ অবস্থায় দেখে হৃদয় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুকুর থেকে রিপা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে শরীর দুর্বল থাকায় পানিতে পড়ার পর আর সেখান থেকে উঠতে পারেনি বলে ধারণা করছেন স্বজনরা।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD