শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

বরিশালে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: জেলায় ভেজাল মসলা প্রস্তুত করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে (ছোট কারখানা) জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের হাটখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চাল ও ক্ষতিকর রঙয়ের সঙ্গে খাওয়ার অনুপযোগী মরিচ ও হলুদ মিশিয়ে কারখানাগুলোয় ভেজাল হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করা হত। যার সত্যতা পাওয়ায় ওই দুই কারাখানা কর্তৃপক্ষকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কারখানার মালিকরা কান ধরে ক্ষমা চান। তারা জানান, হলুদ-মরিচের গুঁড়োর ওজন বাড়াতে চালের গুঁড়ো মেশানো হত। এছাড়া মসলার রঙ সুন্দর করতে খাবার অনুপযোগী ভেজাল রঙ মেশানো হত।

এদিকে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা জানান, বরিশাল নগরে আরও ডজনখানেক ভেজাল মসলা তৈরির কারখানা আছে।

এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার রাসেল খান বলেন, এসব মসলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তায় সব মহলের সহযোগিতা দরকার।

ভেজাল রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বরিশাল বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD