সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, যাত্রীরা নিরাপদে

গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, যাত্রীরা নিরাপদে

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদীতে গ্রিন লাইনের চলন্ত একটি যাত্রীবাহী এসি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকা অতিক্রমকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে এতে ওই বাসে থাকা ১৫-১৬ জন যাত্রীসহ কেউই হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন।

তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। তবে চলন্ত অবস্থায় গ্রিন লাইনের ওই বাসটিতে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, বাসে ১৫-১৬ জন যাত্রী ছিল, তারাসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাতে সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিভে গেছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, আর ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। যদিও এ বিষয়ে গ্রিন লাইনের বরিশালের দায়িত্বে থাকা কারও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD