শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৫১৮, বহিষ্কার ১২

বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৫১৮, বহিষ্কার ১২

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রে ৫১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা বাদে ৫ জেলায় ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ৭৩ জন, বরগুনায় ৫৭ জন, পটুয়াখালীতে ১২০ জন, পিরোজপুরে ৪৮ জন, ঝালকাঠিতে ৫৬ ও বরিশালে ১৬৪ জন।

এর ফলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৬৬ হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

অপরদিকে বহিষ্কৃত ১২ পরীক্ষার্থীর মধ্যে বরিশাল জেলায় ২ জন, ঝালকাঠিতে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, বরগুনায় ২ জন ও ভোলায় ১ জন রয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে সকল জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD