শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের কাউখালীতে বাবা মো. নুরুল ইসলামের (৭৫) মৃত্যুর খবর শুনে মারা গেছেন তার বড় ছেলে মো. আরিফ হোসেন (৩৫)।

মঙ্গলবার (২২ আগস্ট) ছেলে আরিফ মারা যান এবং এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে বাবা নুরুল ইসলামের মৃত্যু হয়।

নুরুল ইসলামের বাড়ি উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন আসপদ্দি গ্রামে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আরিফ হোসেন কিছুদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছেলেকে দেখতে গত শনিবার (১৯ আগস্ট) নুরুল ইসলাম ঢাকায় যান। সেখানে অসুস্থ ছেলেকে দেখে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। ওই রাতে বাবার মৃত্যুর খবর শুনে চিকিৎসাধীন ছেলে আরিফ আরও অসুস্থ হয়ে পড়েন। পরে ১২ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আরিফ হোসেন মারা যান। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাবা-ছেলের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক ছিল। তাই বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে স্ট্রোক করে মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD