শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: আজ ২১ আগস্ট সোমবার দুপুর ১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব বিদ্যালয়ের হল রুমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন থেকে সপ্তাহব্যাপী জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ অক্সফোর্ড মিশন হাই স্কুল, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) ও চৈতন্য স্কুল বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই উপস্থিত থেকে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন।

এসময় স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণতঃ ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে।

এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। আপনার ঘরে এবং আশেপাশে যে কোন জায়গায় পানি জমতে না দেয়া। ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম,মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পড়ে। কাজেই এগুলো বর্জ্য হিসেবে ব্যবস্থা নেয়া। ব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD