শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে হাসানস ট্রাভেলস নামে একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার মন্নান খলিফার ছেলে মো. হেলাল হোসেন (২৫) ও নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চরমোনাই ট্রলার ঘাট এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে মো. সন্টু খান (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নগরের চৌমাথা নতুল্লাবাদ টু রূপাতলীগামী মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে বরিশালগামী হাসানস ট্রাভেলস নামে একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক মাদককারবারিরা চট্টগ্রাম থেকে মাদক নিয়ে বরিশালে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়।

তাদের নামে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান এনায়েত হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD