শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বড় ছেলের পাশে সাঈদীর দাফন সম্পন্ন

বড় ছেলের পাশে সাঈদীর দাফন সম্পন্ন

Sharing is caring!

অনলাইন ডেক্স: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

দুপুর ১টা০৮ মিনিটে পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তার তৃতীয় ছেলে জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী। এতে স্থানীয় কয়েক হাজার লোক অংশ নেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে তাঁর মরদেহবাহী গাড়ি পিরোজপুরে পৌঁছায়।

পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা তোফাজ্জেল হোসেন ফরিদ জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে তাঁর মরদেহবাহী গাড়িটি গোপালগঞ্জ হয়ে পিরোজপুরে আসতে চাইলে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা দেন। পরে বরিশাল হয়ে তার মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে আনা হয়।

তিনি আরও জানান, তার জানাজায় অংশ নিতে সকাল থেকে লোক আসতে থাকায় সাঈদী ফাউন্ডেশন মাঠ কানায় কানায় পূর্ হয়ে যায়। এছাড়া এ সময় পিরোজপুর বাগেরহাট সড়কের পিরোজপুর পুরাতন সিও অফিস (ইউএনও) রাস্তাসহ পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আটকে মানুষ জানাজায় অংশ নেন। সকাল
১১টার দিকে জানাজা নামাজ শুরু করতে চাইলে উপস্থিত মুসল্লিদের অনুরোধে তা বন্ধ করা হয়। কেননা, ওই সময় সাঈদীর তৃতীয় ছেলে সেখানে পৌঁছাননি। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতাসহ স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন।

তিনি জানান, মানুষের উপস্থিতি খুব বেশি থাকায় তারা একই মাঠে দুপুর ২টার দিকে দ্বিতীয় জানাজা করতে চাইলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাঈদীর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, সাঈদী নিঃসন্দেহে একজন ভালো লোক ছিলেন। তিনি বিএনপির জোটের হয়ে পিরোজপুর থেকে মনোনয়ন পেয়ে এমপি হন। তার সময়ে এলাকা সুন্দরভাবে চলছে।

জানাজা নামাজের আগে সাঈদীর ছেলে জেলার ইন্দারকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার বাবাকে অন্যায়ভাবে যুদ্ধাপরাধের অভিযোগ দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধ চলাকালে আমার বাবা সাঈদীর গায়ে অপরাধের কোনো কাদা লাগেনি।

তিনি আরও জানান, বাবার করা যাওয়া অসিওত মোতাবেক তাকে তার বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD