সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে নয় বছরের শিশু তন্নিকে ধর্ষন ও হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষনা করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উত্তর সাগরদী নবগ্রাম রোড এলাকার আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ইমাম হোসেন হাওলাদার, একই এলাকার মো. মতিউর রহমান খানের ছেলে মো. শাহরিয়া খান শাকিল, মৃত. আবদুল আজিজ খানের ছেলে মো. বাছেদ খান ওরফে বাঘা।

এর মধ্যে মো. বাছেদ খান ওরফে বাঘা পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চসহকারি মো. হুমায়ুন কবির। মামলার এজাহার সুত্রে জানাগেছে, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মা সুমি বেগমের সাথে ঔষধ কিনতে যায়।

সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় অটোযোগে নবগ্রাম রোডের যুবক হাউজিং এর সামনে নামে। সেখানে মা সুমি বেগম মেয়ে তন্নিকে তার বাবা টুনু পালোয়ানকে ডেকে আনতে পাঠান। এর পর থেকেই তন্নি নিখোঁজ হয়। পরদিন সকাল সাড়ে ৬ টার দিকে নবগ্রাম রোডের খানসড়কের আল আমিনের বাড়ির ডোবা থেকে তন্নি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর তন্নির বাবা টুনু পালোয়ান বাদি হয়ে বরিশাল কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে কোতয়ালি মডেল থানার এসআই মশিউর রহমান তদন্ত করে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। ১৭ জন স্বাক্ষির স্বক্ষ্যগ্রহন শেষে অপরাদ প্রমানিত হওয়ায় সোমবার আদালত এরায় প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD