সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালের গৌরনদীতে মোটর সাইকেল অরোহীকে চাঁপা দিয়ে বাস পুকুরে

বরিশালের গৌরনদীতে মোটর সাইকেল অরোহীকে চাঁপা দিয়ে বাস পুকুরে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ,

 বরিশালের গৌরনদীতে মোটর সাইকেল অরোহীকে চাঁপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী বাস গিয়ে পুকুরে পড়েছে। বুধবার বিকেলে ঢাকা-বরিশাল সড়কের আশোকাঠি ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বাসের চাঁপায় মোটর সাইকেল চালক গৌরনদী পৌরসভার কম্পিউটার অপারেটর মো. শুভ মিয়া (৪০) নিহত হয়েছে। সে উপজেলার গেরাকুল এলাকার গোলাম মোর্শেদ পান্নার ছেলে। স্থানীয়রা জানিয়েছে, কর্মক্ষেত্র থেকে মোটর সাইকেলযোগে গেরাকুলের বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। আশোকাঠি ব্রীজের ঢালে পৌছুলে ঢাকা থেকে বরিশালগামী এনা পরিবহনের বাস আরেকটি বাসকে পাশ কাটিয়ে উঠে। সামনে মোটর সাইকেল অরোহী শুভকে টেনে হেচরে নিয়ে যায়। পরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে। ঘটনাস্থলে শুভর মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনায় বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চালকসহ বাসের সংশ্লিষ্টরা পালিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD