শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গৌরনদী উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গৌরনদী উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

Sharing is caring!

নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম মহোদয়ের সাথে গৌরনদী উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ১ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন গৌরনদীর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্প মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়নের হাপানিয়া ও বিল্লগ্রাম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী আশিষ কুমার। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান গৌরনদী উপজেলা পরিষদ মনিরুর নাহার মেরী, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখী, সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী মোঃ রফিকুল ইসলাম, সভাপতি উপজেলা আওয়ামী লীগ গৌরনদী জয়নুল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান গৌরনদী উপজেলা জিরিন আফরোজ হেলেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সকলের সাথ পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা গৌরনদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD