সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
দুটি জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠানে পটুয়াখালী জেলার অনুভার অভাবনীয় সাফল্য অর্জন

দুটি জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠানে পটুয়াখালী জেলার অনুভার অভাবনীয় সাফল্য অর্জন

Sharing is caring!

 

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সারা দেশব্যাপী প্রতিভা প্রতিযোগিতা অন্বেষণ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক আবৃত্তি (ক) বিভাগে তৃতীয় স্থান অধিকার লাভ করেছে পটুয়াখালীর কৃতি সন্তান মেহজাবিন রহমান অনুভা (৮)।

অনুভা পটুয়াখালী কালেক্টেটরেট স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পটুয়াখালী জলের কল সড়কের ব্যবসায়ী হাবিবুর রহমান ও সমাজকর্মী সাবরিনা শাহনাজ দম্পতির দুই সন্তানের মধ্যে অনুভা ছোট।

সাংস্কৃতিক চর্চায় অনন্য এই শিশুটি জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি থেকে নাচ, গান ও আবৃত্তি প্রশিক্ষণ নিয়েছেন।

সোমবার (৩১ জুলাই) জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এসময় অনুভাকে একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও বিশ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

অনুভার মাতা ও আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহনাজ জানান, ছোট বেলা থেকেই মেয়েকে নিয়ে সাংস্কৃতিক চর্চায় মনযোগী হই। শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে প্রশিক্ষণসহ জেলার নামীদামী শিল্পী কলাকৌশলদের কাছে নিয়ে যেতাম। সকল সরকারি বেসরকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই। এরপরে আস্তে আস্তে এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

এদিকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগের পরে জাতীয় পর্যায়ে আবৃত্তি ক গ্রুপে প্রথম স্থানে পুরস্কারে জন্য নির্বাচিত হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে যে কোন সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একাডেমিতে এ অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে পুরস্কার বিতরণ করবেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD