সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে কাশিপুর বাজারে বসার স্হান নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী খুন

বরিশালে কাশিপুর বাজারে বসার স্হান নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী খুন

Sharing is caring!

 পারভেজ , বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে বাজারে বসার স্হান নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার ২৯ জুলাই সকাল ৯টায় বরিশাল নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, নগরীর কাশিপুর বাজারে নির্ধারিত স্থানে না বসে দীর্ঘদিন সবজি বিক্রি করে আসছিলেন সোহেল রানা নামে এক ব্যবসায়ী। এতে বাজারের অন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন দাবী করে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিলেন। শনিবার সকালে কামাল হোসেন নামে এক ব্যবসায়ী প্রতিবাদ জানালে সোহেল রানা তাকে ছুরি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। এ ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। ৪ জনকে গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, জয়নুল আবেদিন ও আব্দুল মালেক। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পরে বাজারের ব্যবসায়ীরা অভিযুক্ত সোহেল রানাকে গণধোলাই দিলে তাকেও আহত আবস্থায় পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামালের স্ত্রী বলেন, আমার স্বামীর সাথে কারও দ্বন্দ্ব ছিলো না। আমার ছোট-ছোট দুইটা বাচ্চা, আমি এখন তাদের নিয়ে কোথায় যাবো?আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিলো। তার মধ্যে কামাল নামে একজন মারা গেছেন। যিনি অভিযুক্ত, তিনিও শেরে বাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD