শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে শোকজ

বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে শোকজ

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কে বরিশাল ক্লাবের সভাপতি পদে এবং সেক্রেটারীকে তার স্বপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবেনা তার কারণ দর্শাতে ১০ দিন সময় দিয়েছে আদালত। ১৬ জুলাই সোমবার বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান বাদী পক্ষের নিষেধাজ্ঞা শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানায়, বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাব পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ এনে বৃহস্পতিবার (১৩ জুলাই) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল ক্লাবের সেক্রেটারীকে বিবাদী করে মামলা দায়ের হয়। বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলা দায়েরের পর আদালত শুনানির জন্য রেখে দেয়।

১৬ জুলাই বাদী আইনজীবীর মাধ্যমে আরেকটি দরখাস্ত দিয়ে বিবাদীদ্বয়ের বরিশাল ক্লাবের সভাপতি ও সেক্রেটারী পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করে। আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা আবেদনের শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন এবং একইসাথে বিবাদীদ্বয় বরিশাল ক্লাবের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সেক্রেটারীকে বরিশাল ক্লাব সংক্রান্ত কর্মকাণ্ডে কেন তাদের নিষেধাজ্ঞা দেয়া হবেনা আগামী ১০ দিনের মধ্যে তার কারণ দর্শাতে আদেশ দেন। আদালতের বেঞ্চ-সহকারী বায়েজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD