শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাসচাপায় পথচারী নিহত

বাসচাপায় পথচারী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার চরফ্যাশন উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

নিহত কালু খাঁ (৬৫) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছে বাসের ১০ যাত্রী। এদের মধ্যে ৪ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাসেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শশীভূষণ থেকে আবির পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ভোলার দিকে আসছিল। পথে ওসমানগঞ্জ এলাকায় এসে বাসটি ব্রেক ফেল করে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।

পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD