শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
এক বছর পর ধরা পড়লেন ধর্ষণ মামলার প্রধান আসামি

এক বছর পর ধরা পড়লেন ধর্ষণ মামলার প্রধান আসামি

Sharing is caring!

অনলাইন ডেক্স: দীর্ঘ এক বছর পর পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি মো. আসলাম চৌধুরী বাবুকে (২২) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) নগরীর রুপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

গ্রেফতার বাবু গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বানারঝর এলাকার লাল মিয়া চৌধুরীর ছেলে।

অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, ২০২২ সালের ১৩ মে বিকেল ৪টায় ভুক্তভোগী কেনাকাটার জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি বাবুর সহযোগী জিসান সেই গৃহবধূকে ভয় দেখিয়ে মোটরসাইকেলযোগে তালপুকুরিয়া রোডের কালাম মোল্লার ঘেরের মধ্যে নিয়ে যায়। পরে নামধারী তিনজন এবং অজ্ঞাতনামা দুইজন আসামিসহ পাঁচজন গৃহবধূকে পালাক্রমে রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ধর্ষণ করে লিংক রোড এলাকায় ফেলে রেখে চলে যায়।

তিনি আরও বলেন, পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। ১৪ মে ভোর ৫টায় ওই গৃহবধূ নিজ বাড়ির আম গাছের ডালের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী পিরোজপুর জেলার নাজিরপুর থানায় অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় সহায়তার অপরাধে একটি মামলা করেন। ঘটনার পরে প্রধান আসামি বাবুসহ সবাই আত্মগোপনে চলে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ ও মাদারীপুর ক্যাম্পের একটি দল বুধবার (১২ জুলাই) রাত ১০টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বাবুকে গ্রেফতার করে।

অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিরা পুলিশের হাতে বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD