সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ মানবজমিন, ৭১ টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

শনিবার (১৭ জুন) বেলা ১১ঘটিকায় নগরীর অশ্বিনী কুমার টাউনহল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশালে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

এতে সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি শেখ শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, ঢাকা পোস্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল কমিটির সভাপতি এম আর প্রিন্স, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফছার উদ্দিন মৃধা, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, পটুয়াখালী জেলার সহ-সভাপতি আমির হোসেন, ঝালকাঠি জেলার প্রচার সম্পাদক ইমাম বিমান, মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি ও বিএমএসএফ’র সভাপতি জিয়াউল আকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মূল আসামী বাবু ভারতে পালিয়ে যাবার প্রাক্কালে আইন শৃঙ্খলা বাহীনি কর্তৃক পঞ্চগড় থেকে গ্রেফতার করায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বাকিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের উচ্চারণ করে।

অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন-প্রণয়নের দাবি তোলেন বক্তারা।

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না করা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এ আন্দোলন চলবে বলে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD