রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে নারী যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বাস চালক আটক

বরিশালে নারী যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বাস চালক আটক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : নারী যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বাস চালককে আটক করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ।

আটক আল-আমিন ফরিদপুর জেলার হাবিবুর রহমানের ছেলে ও গোল্ডেন লাইন পরিবহনের চালক।

শুক্রবার (২৪ মে) দিবাগত মধ্যরাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

তিনি জানান, ভিকটিমের বাড়ি ব্রাক্ষনবাড়িয়ায়, কিন্তু তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।

বেড়ানো শেষে দুইদিন পূর্বে আগৈলঝাড়া থেকে তাকে গোল্ডেন লাইনের পরিবহনের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।  ঢাকার গাবতলীতে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস চালক আল-আমিন ওই নারী যাত্রীকে নানানভাবে উত্যক্ত ও যৌন হয়রানী করে।

পরে মেয়েটি আগৈলঝাড়ায় তার আত্মীয়দের বিষয়টি জানালে আমরা জানতে পারি।  পরে মেয়েটির সাথে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে গোল্ডেন লাইন পরিবহনের চালক আল আমিনকে ‍শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আগৈলঝাড়া থেকেই আটক করা হয়।

ওসি আরো বলেন, ঘটনাস্থল গাবতলীতে হলেও চালক যেহেতু এখানে আটক হয়েছে তাই মামলা আগৈলঝাড়া থানায় নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD