বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

গলাচিপায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা দেখতে কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ও ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১০টি কেন্দ্রে ও ৭টি ভ্যানুতে এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পাবলিক পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল দুর্গম ২টি চরাঞ্চল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে সরকারি কর্মকর্তা ভিজিটিং টিম সংশ্লিষ্ট হল সুপার, কেন্দ্র সচিব, নিরপেক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রেগুলোর সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে কীনা এ বিষয়ে কেন্দ্রগুলো পরিদর্শন করেন এসএম শাহজাদা (এমপি)। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় তিনি প্রশাসন ও শিক্ষকদের ধন্যবাদ জানান। পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের আশেপাশে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এছাড়া শহর-বন্দর, বাজারের সকল কম্পিউটার, ফটোকপি দোকান ও কোচিং সেন্টার সমূহ সরকারের নির্দেশ মোতাবেক বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, এ বছর গলাচিপা উপজেলায় মোট ৪ হাজার ৭শ’ ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মানবিক-ব্যবসা-বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২শ’ ৮৮ জন, মাদ্রাসায় ১ হাজার ৫৮ জন ও ভোকেশনাল কারিগরি ৪শ’ ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD