শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা ও জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

বরিশালে কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা ও জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ১৫ই ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন কারাবন্দীদের জন্য জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার রত্না রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল পরিতোষ কুমার কুন্ড, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবির, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন ফিতা কেটে কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এর জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। পরে কারাবন্দীদের অংশগ্রহণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা মাদকবিরোধী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন। পরে সেখানে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD