শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে কার্গো শ্রমিকের মৃত্যু

বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে কার্গো শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর কেডিসি এলাকায় বিএডিসির পল্টন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে সার বোঝাই কার্গোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

২৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে কার্গোর মাষ্টার ও ফায়ার সার্ভিস জানিয়েছে। নিহত শ্রমিক মো: ফরিদ (২৬) পিরোজপুরজেলার, নেছারাবাদ উপজেলার শাহ আলমের ছেলে। ফরিদ সার বোঝাই এমভি ম্যাক্সফালা কার্গোর শ্রমিক ছিলো।

কার্গোর মাষ্টার জাকির হোসেন জানান, মোংলার হারবাড়িয়া-৮ থেকে ৪ দিন পূর্বে ইউরিয়া সার নিয়ে কীর্তনখোলা নগরীর কেডিসি এলাকায় বিএডিসির ঘাটে এসে পৌছান।আজ সন্ধ্যার পর পন্টুনের উত্তর পাশ থেকে এক লোককে পানিতে পড়ে যেতে দেখে অন্যান্য শ্রমিকরা। প্রথমে ঘাটের কোন শ্রমিক গোসল করতেছে ভেবেছিলাম।

কিছুক্ষন পর শ্রমিকরা এসে জানায় ফরিদকে পাওয়া যাচ্ছে না। আশে-পাশে খুজে তাকে না পেয়ে ৯৯৯ কল করা হয়। ফায়ার সার্ভিস এসে পন্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করেছে। বাংলা‌দেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব‌রিশাল জেলার সাধারণ সম্পাদক ক‌বির হো‌সেন বেপারী ব‌লেন, দুর্ঘটনবশত ওই শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। ফায়ার সা‌র্ভিস লাশ উদ্ধার ক‌রে‌ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলালউদ্দিন বলেন, খবর পেয়ে ডুবুরি নিয়ে রাতে উদ্ধারে নেমে পড়েন। আধা ঘন্টার চেষ্টায় পন্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ কার্গোর মাষ্টারের কাছে হস্তান্তর করেছেন। কার্গোতে ১৫/২০ দিন পূর্বে শ্রমিক হিসেবে চাকুরি নিয়েছিলো ফরিদ। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন,স্থানীয় ভাবে ৯৯৯ ফোনের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পারি এবং ঘটনা স্থালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে, লাশটি এখন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD