শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাসের চাপায় দুই বোনের মৃত্যু

বাসের চাপায় দুই বোনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় পিরোজপুরে মুক্তা আক্তার (২৪) ও মারিয়া আক্তার (১১) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার নজরুল ইসলাম শেখের কন্যা।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। তারা হলেন- ভ্যান চালক মনির শেখ (৫০) ও ভ্যান আরোহী আজিজুল গাজী (৩৫)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের আধাঝুড়ি নামক স্থানের মাঝিবাড়ি পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয়দের জানান, মঙ্গলবার দুপুরে দুই মুক্তা আক্তার ও মারিয়া আক্তার এবং আজিজুল গাজী ভ্যানে করে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে চালকসচ চার জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পথে বড় বোন মুক্তা আক্তার এবং খুলনা নেওয়ার পথে ছোট বোন মারিয়া মারা যায়।

কদমতলা ইউনয়িনের ভৈরমপুর এলাকার ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, নিহত মুক্তা আক্তার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্সে এবং ছোট বোন মারিয়া আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে দুই বোনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু দুর্ঘটনার স্থানটি পিরোজপুর সদর উপজেলা এলাকা হওয়ায় সদর থানার পুলিশ আসলে তাদের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)  আ.জ.ম মাসুদুজ্জামান  জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি  চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD