শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন

ফোনের জন্য বন্ধুকে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের আব্দুর রহিম ওরফে আলাউদ্দিন হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করার কথা জানিয়েছে বামনা পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম।

অভিযুক্ত রুবেল হাওলাদার (১৭) দক্ষিণ গুদিঘাটা গ্রামের খলিল হাওলাদারের ছেলে ও মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, আলাউদ্দিন ও রুবেল পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিল। অভিযুক্ত রুবেল জানায়, আমি চট্টগ্রামের একটি মেয়েকে ভালেবাসি তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার জন্য আমার একটি মোবাইল ফোন দরকার ছিল। আমার বাবা একজন জেলে। তার পক্ষে মোবাইল কিনে দেওয়া সম্ভব নয়। এজন্য বন্ধু আলাউদ্দিনের হাতের মোবাইল ফোন সেটটি পছন্দ করি এবং ওকে হত্যা করে ফোনটি নেওয়ার পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী বন্ধু আলাউদ্দিনকে নিয়ে চলাভাঙ্গা দরবার শরীফে আসি এবং ওকে একটি চায়ের দোকানে নিয়ে চা খাওয়াই। চা খাওয়ার শেষে ওকে দরবার শরীফের পেছনে ধান খেতে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করি। হত্যা করে আলাউদ্দিনের ফোন নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে চট্টগ্রামে চলে আসি।

বামনা থানা অফিসার ইনচার্জ বশির আলম জানান, আলাউদ্দিনের ব্যবহৃত ফোনের ক্লু ধরে অভিযুক্ত রুবেলকে চট্টগ্রাম থেকে ফোনসহ গ্রেফতার করি। প্রাথমিকভাবে রুবেল আমাদের কাছে হত্যার কথা স্বীকার করেছে। রুবেলের ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD