বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ববিতে শিক্ষার্থীদের উদ্যোগে চলছে বৃক্ষরোপন কর্মসূচি

ববিতে শিক্ষার্থীদের উদ্যোগে চলছে বৃক্ষরোপন কর্মসূচি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে।  যা চলবে পুরো বর্ষাকাল জুড়ে। সাধারণ শিক্ষার্থীদের নিজেদের টাকায় এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৬৫ টি গাছ লাগানো হয়েছে। এসব গাছের মধ্যে কাঠগোলাপ, নাগলিঙ্গম, নাগকেশর, শ্বেতচাঁপা, কুরচি, চাঁপালিশ, তমাল, হিজল, লাল, সোনাইল, অশোক, মহুয়া, কৃষ্ণচূড়া, কাঠ বাদাম, নিম, অর্জুন, হরতকি রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে মরুভূমির মতো। এরআগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছ লাগানোর কোন উদ্যোগ নেয়নি।  প্রকৃতিকে ভালো বেসেই শিক্ষার্থীদের বৃক্ষরোপনের বিষয়টি মাথায় আসে। সেই চিন্তাভাবনা থেকেই ক্যাম্পাসকে সবুজায়ন করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৃত রুপ দেয়ার জন্য এ বৃক্ষরোপন কর্মসূচি। তিনি জানান, গত ১৩ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি পুরো বর্ষাকাল পর্যন্ত চলবে। যে কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম , জয় বৈদ্য, আরিফ জোবায়েদসহ বেশ কিছু শিক্ষার্থী এবং আরণ্যক ও টারমাইট সোসাইটি নামে দুটি সংগঠনের নেতৃবন্দ শ্রম দিয়ে যাচ্ছে। এদিকে শিক্ষার্থীদের এ উদ্যোম দেখে দায়িত্ব প্রাপ্ত উপাচার্য ড. একেএম মাহবুব হাসান গাছ কিনে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD