রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
৯ দফা দাবিতে বিএনপির স্মারকলিপি পেশ

৯ দফা দাবিতে বিএনপির স্মারকলিপি পেশ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ঈদ-পূজাসহ ধর্মীয় উৎসবের পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস, পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, লঞ্চ-বাস-রেলসহ যানবাহনের ভাড়া কমানো এবং আইন শৃঙ্খলা উন্নয়ন, নিরাপত্তাসহ ৯ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির উদ্যোগে বরিশালে কর্মরত বেসিক ইউনিয়ন সমূহের নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলামের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রিয় কমিটির সদস্য এবং বরিশাল জেলা কমিটির আহবায়ক শ্রমিক নেতা অ্যাভোকেট এ কে আজাদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিল, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির যুগ্ম আহবায়ক লিংকন বায়েন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, বস্তিবাসী ইউনিয়নের আহবায়ক নূর হোসেন হাওলদার, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জোছনা বেগম, পণ্য বিক্রয় ও সরবরাহকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল হোসেন, দোকান কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ এনামুল হকসহ বিভিন্ন বেসিক ইউনিয়নসমূহের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD