শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকার বাসিন্দা রিকশা চালক মো. ইলিয়াসের ছেলে।

কলেজ পড়ুয়া রাব্বি পরিবারকে সাহায্য করতে লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজ করতো।

স্থানীয় পৌর কাউন্সিলর আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউন্সিলর বলেন, শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন রাব্বি। কিন্তু বাসার কাছাকাছি স্টেডিয়াম সংলগ্ন সড়কে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাব্বি।

তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাব্বি মারা যান।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD