বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল শোভাযাত্রার মঞ্চ

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল শোভাযাত্রার মঞ্চ

Sharing is caring!

অনলাইন ডেক্স: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগের শোভাযাত্রার মঞ্চ ভেঙে পড়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

এ সময় মন্ত্রী বলেন, আজকে একটি মঞ্চ ভেঙে পড়েছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। একটি কথা বলতে চাই এখন কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গেছে। এত নেতা আমাদের দরকার নেই। যেকোনো মঞ্চে গেলেই দেখি সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি হয়ে গেছে। এত বড় নেতা বানানোর কারখানা আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মী চাই।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ছাত্রলীগের কমিটি হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে বেশি সময় না নেওয়া হয়। আমাদের আর দেরি করার সুযোগ নেই আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই। মূল্যায়ন একদিন হবে। ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা। সবুজ কৈশোরের উচ্ছ্বাস, প্রথম যৌবনের প্রেম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমি ৭৫ বার অভিনন্দন জানাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD