শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন

গৃহবধূর আত্মহত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী মোসা. সাবিনা বেগম ফুর্তি (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সাবিনা কাকচিড়া ইউনিয়নের বাইনতলা এলাকার কামাল ফরাজীর মেয়ে ও নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় সাবিনা। ফজরের নামাজ শেষে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে বাড়ির পেছনের আম বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।

পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের সদস্যদের। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD