শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে অধিকার বঞ্চিত বেকার সমাজ।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অধিকার বঞ্চিত বেকার সমাজের ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন চাকুরির প্রত্যাশি নিলয় মিত্র।

মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন- মাসুদুর রহমান, হাফিজুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীর এগিয়ে যাচ্ছে, ভালো অবস্থানে রয়েছে। তাদের ২০ শতাংশের বেশি কোটা দেওয়ার যৌক্তিকতা নেই। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চাকরিতে কোনো কোটা থাকবে না। তারপরও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রথা পদ্ধতি চালু রেখেছে। এই বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে চাকরি পেতে চাই।

বক্তারা আরও বলেন, প্রাথমিকের শিক্ষকেরা এখন ভালো বেতন পান। তাদের সন্তানদের জন্য পোষ্য কোটার কোনো প্রয়োজন নেই। এটা বাতিল করতে হবে।

এ সময় তারা প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- প্রাথমিকের ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা করা, কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা, শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা, প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব ধরনের কোটা বাতিল করা এবং নিয়োগ পরীক্ষায় মেধা তালিকার পাশাপাশি নম্বর প্রকাশ করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD