শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৩০ প্রতিষ্ঠানের সা‌ড়ে তিন কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

৩০ প্রতিষ্ঠানের সা‌ড়ে তিন কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল সি‌টি কর‌পো‌রেশন বা‌দে ৩০টি প্রতিষ্ঠানের কা‌ছ থেকে সা‌ড়ে তিন কোটি টাকার বেশি বকেয়া বিল আদায় করতে পারছে না বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাডিকো লিমিটেড।

ওজোপাডিকো বলছে, সাধারণ গ্রাহকদের কাছে ২ কোটি টাকা পাওনা রয়েছে।

পাওনা আদায়ে প্রায় ২০০ শতাধিক মামলাও করা হয়েছে।

তথ্য মতে, বরিশাল জেলা পুলিশের কাছে প্রায় ৮৪ লাখ টাকা, সার্কিট হাউজের কাছে ১২ লাখ, শিল্পকলা একাডেমির কাছে সাড়ে ৫ লাখ, সিভিল সার্জনের কাছে ৬ লাখসহ মোট ৩০টি প্রতিষ্ঠানের কাছে ৩ কোটি ৭২ লাখ টাকা পাওনা রয়েছে ওজোপাডিকো লিমিটেড।

কোম্পানির বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম বলেন, সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বকেয়া বিল উত্তোলন করতে মামলা দায়েরের বিধান নেই। এজন্য তাদের চিঠি দিয়ে বকেয়া পরিশোধের অবহিত করা হয়েছে।

বিদ্যুৎ বিল বকেয়া থাকা প্রশ্নে বরিশালের পুলিশ সুপার ওয়াহেদুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক জায়েদা আনোয়ার বলেন, কয়েকদিন আগেই ৭ লাখ টাকা পরিশোধ করেছি। ৬ লাখ টাকা বকেয়া রয়েছে। এই টাকা পরিশোধে মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মাদ হাসানুর রশীদ বলেন, চলতি বছরের জুন পর্যন্ত বিল পরিশোধ করা আছে। এরপরও সাড়ে ৫ লাখ টাকা বকেয়া হয়েছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় শিল্পকলায় আবেদন করেছি। বরাদ্দ এলেই পরিশোধ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD