শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিএন‌পি নির্বাচনে না এলে অপূর্ণতা থাকবে

বিএন‌পি নির্বাচনে না এলে অপূর্ণতা থাকবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএন‌পি নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা অপূর্ণতা থেকে যাবে, নির্বাচনটা খুব ভালোভাবে অংশগ্রহণমূলক হবে না। নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সব দল অংশগ্রহণ ক‌রুক।

অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা সংসদ গঠিত হোক এবং সংসদের মাধ্যমে একটা সরকার গ‌ঠিত হোক। তাহলে দেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা আরও সুসংহত হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তিনি এসব কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো দলকে আমরা জোর খা‌টিয়ে নির্বাচনে আনতে পারবো না। বিএন‌পিকে আমরা সংলাপে বসার আহ্বান জা‌নিয়ে‌ছিলাম, তারা আসেনি। আমাদের ওপর অনাস্থা রয়েছে তাদের, সরকারের ওপরও অনাস্থা রয়েছে, যেটা সরাস‌রি বলে‌নি ও পত্রিকায় দেখে‌ছি। বিএন‌পির যে নির্বাচনে আসা উ‌চিত সেটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে। আমার বিশ্বাস বিএন‌পি যেন নির্বাচনে অংশগ্রহণ করে সে বিষয়ে সরকারেরও সচেতনতা আছে, একটা বোধ আছে। আমরা চাই নির্বাচনে সবার অংশগ্রহণ।

তিনি বলেন, ভারত আর আমাদের দেশের ই‌ভিএম মে‌শিন এক নয়। তবে সেটাও খারাপ নয়। আর আমাদের দেশের মে‌শিনে একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ নেই। ইভিএম ভালো না খারাপ সেটা আ‌মি বলবো না। আমাদের ই‌ভিএ‌মে ভোট না দিয়ে ফিরে গেছে এমন কোনো ঘটনা নেই। এমন হতে পারে যে আঙুলের ছাপ না মেলায় দে‌রি হচ্ছে বা মে‌শিন স্লো কাজ করছে। আমাদের সামর্থ্য আছে ৩০০ আসনে ব্যালটে ভোট গ্রহণের, আর ই‌ভিএম পেলে ভালো। সরকার ই‌ভিএম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, এখন পর্যন্ত ই‌ভিএম নিয়ে আমরা তেমন কোনো অ‌ভিযোগ পাই‌নি।

কাজী হা‌বিবুল আউয়াল বলেন, কিছু সংকট থাকবেই, আবার কোনো সংকট থাকবে না য‌দি আমরা ভোটার‌দের নি‌র্বিঘ্নে ভোটকেন্দ্রে  প্রবেশ করতে দিতে পা‌রি এবং ভোটারদের ভোটা‌ধিকার প্রয়োগ নি‌শ্চিত করতে পা‌রি।

এর আগে মত‌বি‌নিময় সভায় বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD