সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের মুলাদীতে মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন বলে ওসি তুষার কুমার মণ্ডল জানিয়েছেন।

ধর্ষিতা কিশোরী মুলাদী উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

মামলার আসামি হলো পৌর এলাকার মুলাদী গ্রামের মো. কামাল মোল্লার ছেলে হাসান মোল্লা।

মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, ছাত্রীকে বুধবার (২১ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মামলার বরাতে ওসি জানান, সোমবার দিনগত গভীর রাতে ঘরের জানালা ভেঙে ছাত্রীর কক্ষে ঢুকে হাসান। সে ভয়ভীতি দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর মা টের পেলে হাসান মোল্লা পালিয়ে যায়।

সকালে ছাত্রীর মা বাদী হয়ে একমাত্র হাসানকে আসামি করে মামলা করেছেন।

আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD